PriyoKhobor-PNG
সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই সহদর গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ণ
| 11
Link Copied!

এস এ বিপ্লব,স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৯ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই সহদর মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) ২০২৬ তারিখ রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন।গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের নোচনাহার, কাচারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। রাত ৯-১৫ মিনিটের দিকে আসামিদ্বয়ের পিতা আবু তলেবের বাড়ির উঠানে মাদক কেনাবেচা চলার সময় তাদেরকে মাদকসহ আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়,\আটককৃত ১। রমজান আলী (৩১) ও ২। ফিরোজ কবির(২৯) উভয়ের পিতা- আবু তালেব তারা একই এলাকার বাসিন্দা।পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামিদের তল্লাশি করে তাদের পরিহিত লুঙ্গির ভাঁজে পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৬৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন ১৮.৬৩ গ্রাম এবং যার আনুমানিক বাজার মূল্য =২০,৭০০/- টাকা।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুনঃ  ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST