
মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ- উজ-জ্জামানের দিকনির্দেশনায় আজ ৫ সেপ্টেম্বর /২৬ ইং তারিখ রোজ -শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীন্যাস্ত তাজপুর, অচিন্তপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প বিজিবি কর্তৃক পৃথক পৃথক ৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৭০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ০১ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৪০৭ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ১ লক্ষ ১৭ হাজার ৪৫০ টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।


