PriyoKhobor-PNG
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কোটচাঁদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি মেহেদী হাসানের মতবিনিময়

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৮:১২ পূর্বাহ্ণ
| 15
Link Copied!

আবুল হাসান ​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের সাথে স্থানীয় কর্মরত সাংবাদিকদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যায় মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-র নিজ কার্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত ওসি মেহেদী হাসান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য প্রদান ও সার্বিক সহযোগিতা কামনা করেন।​এ সময় উপস্থিতি ছিলেন প্রেসক্লাব কোটচাঁদপুরের সাংবাদিক কাজী মৃদুল ও আলমগীর হোসেন; উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক খন্দকার আব্দুল্লাহ বাশার, আপেল মাহমুদ, আনোয়ার জাহিদ (জামান), রেজাউল ইসলাম, সোহেল চৌধুরী, সজিব আহমেদ মুকুল, ফারুক হোসেন বকুল, জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, আবুল হাসান, কামরুজ্জামান সিদ্দিক, শামীম হোসেন, আবু সুফিয়ান শান্তি এবং রোকনুজ্জামানসহ অন্যান্য স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।

​সভায় উপস্থিত সাংবাদিকরা কোটচাঁদপুরের শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সব ধরণের ইতিবাচক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST