PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা: আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৩, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
| 63
Link Copied!
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাহমুদুর রহমান ময়নুল (৩৭)। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং উপজেলার ধেরুয়াহাটি গ্রামের আকতার হোসেন তালুকদারের ছেলে।‎বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ধুনট থানা-পুলিশ তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে।‎পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধুনট শহরের শহীদ মিনার চত্বরে জড়ো হন। সেখানে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মশাল মিছিল বের করেন। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার সহযোগীরা মিছিলকারীদের বাধা দেন।‎একপর্যায়ে মশাল মিছিল থেকে রিপন সেখ ও তার লোকজনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।‎ঘটনার দুই দিন পর, ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চরপাড়া গ্রামের বাসিন্দা রিপন সেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।‎পুলিশ জানিয়েছে, মামলায় ময়নুলকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তদন্তের ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
‎ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘মামলার এজাহারভুক্ত ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’‎পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুনঃ  ঠাকুরগাঁয়ে র‍্যাবের বিশেষ অভিযানে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার, আটক ২
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST