PriyoKhobor-PNG
বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া ফুলবাড়ীতে হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে গণমিছিল

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
| 24
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ী এলাকায় হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে প্রতিবাদে গণমিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ফুলবাড়ী এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে বুধবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।‎বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ফুলবাড়ী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি প্রতিবাদ মিছিল বের করেন স্থানীয়রা। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে মিছিলটি একটি নির্ধারিত স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ফুলবাড়ী এলাকার বাসিন্দা শাহীন সরকারের বাসভবনে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে বাড়িঘরে ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় বাসা থেকে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হ‎স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে মো. জনি, মিনার, বিজয় ও ছোট আশিকসহ কয়েকজন জড়িত। হামলার ঘটনার কিছু অংশ সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধারণ হয়েছে বলেও সমাবেশে দাবি করেন বক্তারা। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।‎বক্তারা বলেন, একটি এলাকায় প্রকাশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

‎সমাবেশ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন স্থানীয়রা।‎বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে শান্তিপূর্ণভাবে আরও কর্মসূচি দেওয়া হবে।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে নারী নির্যাতন মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST