PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, ৪৫ দিনের কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
| 144
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার পাঁচজনকেই ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাঁচজনকে ২০০ গ্রাম গাঁজা ও ১৫টি টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় পুকুরিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে রানা (২০), বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড় মহাস্থান গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৩০), একই উপজেলার মহাস্থান নামাপাড়া গ্রামের মৃত মান্নানের ছেলে মো. টিটু (৫২), আদমদীঘি উপজেলার কুসুম্বি-সোনারপাড়া গ্রামের মৃত মোজার ছেলে সুমন (২৭) এবং শিবগঞ্জ উপজেলার ঝামুতপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. মামুন (২৮)।অভিযান চলাকালে মাদকদ্রব্য উদ্ধারের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। শুনানি শেষে আদালত পাঁচজনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
ডিএনসি সূত্রে জানা গেছে, জব্দ করা গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেট বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার আদমদীঘিতে ডিএনসির অভিযানে ৭ মাদক কারবারি আটক, বিভিন্ন মেয়াদে সাজা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST