PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জাতীয় দলকে বিদায় বললেন রুডিগার।

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ
| 16
Link Copied!

আকাশ দাশ সৈকত:

জার্মানি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির তারকা ডিফেন্ডার অ্যান্তেনিও রুডিগার।মাত্র ৩৩ বছর বয়সে জাতীয় দলকে বিদায় জানিয়ে বিদায়বার্তায় রুডিগার বলেছেন, ‘অনেক ভেবেছি। এখন জাতীয় দলে ক্যারিয়ার শেষ করে তরুণদের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে। ২০১৪ সালে প্রথমবার জার্মানির জার্সি পরার সময় স্বপ্নেও ভাবিনি, একদিন ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলব।’

২০১৪ সালে জার্মানির হয়ে অভিষেকের পর ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৬টি ম্যাচ খেলেছেন রুডিগার, গোল করেছেন তিনটি। খেলেছেন ছয়টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে। ২০১৭ সালে জার্মানির কনফেডারেশনস কাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। তাছাড়া সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপ দলেও ছিলেন এই তারকা ডিফেন্ডার ।

আরও পড়ুনঃ  মাদকমুক্ত সমাজ গঠনে বগুড়ায় বিএনপির ফুটবল টুর্নামেন্ট
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST