PriyoKhobor-PNG
বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া সান্তাহারে ১০০ বোতল ফেয়ারডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
| 51
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘী উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিলসহ দুই নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্প। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর (বাঘজান) এলাকার সাজেদা বেগম (৫০) ও রাজিয়া বেগম (৬৫)।র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্প জানতে পারে, সান্তাহার পৌরসভার অন্তর্গত সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। খবরের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সোমবার (৩১ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে।অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ১০০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাদের বগুড়ার আদমদীঘী থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও জোরদার করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বেলাবোতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST