PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ধর্ষণ মামলার আসামি মেরাজুল গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৩১, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
| 116
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি মেরাজুল ইসলাম (৪৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।‎গ্রেপ্তার মেরাজুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বেলতলী গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে।‎মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে শাজাহানপুর উপজেলার শহরের একটি হোটেলের তৃতীয় তলার ৩০৯ নম্বর কক্ষে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়।এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ১৬ আগস্ট বগুড়া জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় মেরাজুল ইসলামকে একমাত্র আসামি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।‎মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার পুলিশের একটি দল গত রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে মেরাজুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।শাজাহানপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মেরাজুল ইসলামকে বগুড়া জেলা আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

‎এদিকে, মামলায় করা অভিযোগের বিষয়ে মেরাজুল ইসলাম বা তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে।‎তবে মামলায় আনা অভিযোগের সত্যতা এখনো বিচারিকভাবে প্রমাণিত হয়নি। আইন অনুযায়ী, আদালতের বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিকে দোষী হিসেবে গণ্য করা যায় না।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ৩৯ পিস এ্যাম্পলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST