PriyoKhobor-PNG
সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে ৩৯ পিস এ্যাম্পলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৭, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ
| 24
Link Copied!

 

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৯ পিস নেশাজাতীয় এ্যাম্পলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৬টার দিকে পাঁচবিবি বাজারস্থ শুভ জুয়েলার্সের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ জেলার আত্রাই থানার কাশিয়াবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে মোহাম্মদ ওয়াসিম আলী প্রামানিক (৩০) এবং তার স্ত্রী মোছা. সোহাগী আক্তার (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে তাদের কাছ থেকে ৩৯ পিস নেশাজাতীয় এ্যাম্পল উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি তামবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলায় জের হাজতে পাঠানো হয়েছে ।

আরও পড়ুনঃ  বগুড়ার গাবতলীতে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST