
কে এম শাহীনুর রহমান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে খেলার সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।রবিবার (৩০ আগষ্ট) সকালে ইসলামকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে ৯ টি ওয়ার্ডে এই সরঞ্জামাদি বিতরণ করা হয়।ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক এর সভাপতিত্বে ও ইউপি সদস্য আল-আমিন হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক।বক্তব্য রাখেন, ইউপি সদস্য ইজাহার আলী, আব্দুল হাকিম, ফেরদৌস হোসেন, খসরুরজ্জামান, রফিকুল ইসলাম, মোঃ মাসুম, সদস্যা লাকি খাতুন, জয়ন্তী দাস, বিলকিস বেগম প্রমুখ।
সভা শেষে ৯ টি ওয়ার্ডের ক্লাবের খেলোয়াড়দের হাতে, ১ ফুটবল, ১ ভলিবল, ১৪ সেট জার্সি ও ১টি করে নেট প্রদান করা হয়।


