PriyoKhobor-PNG
রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পিএসজি ছাড়ছেন বারকোলা! সম্ভাব্য গন্তব্য লিভারপুল

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৩০, ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ণ
| 10
Link Copied!

আকাশ দাশ সৈকত

ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে দুর্দান্ত মৌসুম কাটানোর পর এবার ক্লাব ছাড়ার পথে রয়েছেন ফরাসি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা। সবকিছু পরিকল্পনামতো এগোলে চলতি সপ্তাহেই দলবদলের বাজারে বড় চমক দেখা যেতে পারে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিবির প্রতিবেদনে জানা গেছে, ইংলিশ জায়ান্ট লিভারপুলের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে এই তারকা ফরোয়ার্ডের দলবদল নিয়ে। চুক্তিটি সম্পন্ন হলে বারকোলাকে দলে ভেড়াতে লিভারপুলের খরচ হতে পারে সর্বোচ্চ ১২৩ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার কোটি টাকারও বেশি।বিবিসি স্পোর্টের প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুরুতে বারকোলার জন্য ১৪৫ মিলিয়ন পাউন্ড দাবি করেছিল পিএসজি। তবে শেষ পর্যন্ত লিভারপুলের সঙ্গে ১০৬ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক চুক্তিতে রাজি হয়েছে প্যারিসের ক্লাবটি। এর সঙ্গে পারফরম্যান্সভিত্তিক আরও ১৭ মিলিয়ন পাউন্ড যোগ হতে পারে।

মাত্র ২৩ বছর বয়সী বারকোলা লিঁও ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই নিজেকে ইউরোপের অন্যতম প্রতিভাবান ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। প্যারিসের ক্লাবটির হয়ে তিনি জিতেছেন তিনটি লিগ ওয়ান শিরোপা। পাশাপাশি তার অর্জনের তালিকায় রয়েছে দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ফরাসি কাপ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ।

আরও পড়ুনঃ  কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন-৬ এর পর্দা উঠছে ৩ জানুয়ারি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST