PriyoKhobor-PNG
শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

‎ধুনটে ২০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৯, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
| 33
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
‎শনিবার (২৯ আগস্ট) উপজেলার ধেরুয়াহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামীর নেতৃত্বে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।‎অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন – ধেরুয়াহাটি গ্রামের মৃত মকবুল শেখের ছেলে মো. বাবলু শেখ (৫০), পীরহাটি কলেজ মাঠ এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. সামিউল ইসলাম (২১) এবং ধেরুয়াহাটি গ্রামের মো. বুলু শেখের মেয়ে মোছা. সাহিদা খাতুন (৪৫)।‎পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আদালত বাবলু শেখ ও সামিউল ইসলামকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে সাহিদা খাতুনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
‎ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বগুড়ার গাবতলীতে অপহরণের পর মুক্তিপণ দাবি: পুলিশি অভিযানে উদ্ধার, গ্রেপ্তার ১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST