PriyoKhobor-PNG
সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় ৩ জন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৪, ২০২৬ ৮:১২ পূর্বাহ্ণ
| 34
Link Copied!

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে চাঞ্চল্যকর সড়ক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আন্তঃবিভাগীয় এক ডাকাত দলের কথিত সর্দারসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশের একটি যৌথ দল সম্প্রতি কুষ্টিয়া, রাজবাড়ী ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়ার সুরত আলী (ওরফে সুরত), রাজবাড়ীর আলতাফ হোসেন (ওরফে আলতাফ) এবং চুয়াডাঙ্গার আরিফুল ইসলাম।

পুলিশ সূত্র জানায়, গত ৯ জুলাই রাতে কোটচাঁদপুর থানাধীন সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের কুশোকুড়ী মাঠ এলাকায় পাকা রাস্তার ওপর খেজুর গাছ ফেলে ব্যারিকেড দেয় একদল মুখোশধারী দুর্বৃত্ত। তারা উক্ত সড়ক দিয়ে যাতায়াতকারী মোটরসাইকেল আরোহী ও ট্রাক চালকদের গতিরোধ করে হামলা চালায় এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ সময় বাধা দিলে দুর্বৃত্তদের হামলায় গ্রামীণ ব্যাংক মুজিবনগর শাখার ম্যানেজার জহুরুল ইসলাম গুরুতর আহত হন। পরবর্তীতে পুলিশের টহল দলের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার পর ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-এর নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকা থেকে সুরত আলীকে উদ্ধারকৃত মালামালসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর পাংশা থানা এলাকা থেকে আলতাফ হোসেনকে এবং আজ (২৩ জুলাই) চুয়াডাঙ্গা সদর এলাকা থেকে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সুরত আলী ও আলতাফ হোসেনকে আদালতে সোপর্দ করা হলে তারা ঘটনা সংক্রান্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। অপরদিকে, গ্রেপ্তারকৃত আরিফুলকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মরদেহ উদ্ধার

ঝিনাইদহ জেলা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST