PriyoKhobor-PNG
শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

‎রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যার অভিযোগ, ছিনতাইকারীদের টানে প্রাণ গেল

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৯, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
| 18
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

রাজধানীতে ছিনতাইকারীর ব্যাগ টানাটানিতে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন (৫৫) নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।‎নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। চোখের চিকিৎসার জন্য তিনি স্বামী আব্দুল মতিনের সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন।পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শ নিতে শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রনজিনা পারভীন। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছানোর পর স্বামীকে সঙ্গে নিয়ে রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন তিনি।পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা রিকশার পেছন দিক থেকে তাঁর ব্যাগ ধরে টান দেয়। আকস্মিক টানে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে পড়ে যান রনজিনা। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায়।পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।‎পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে মোটরসাইকেলটি শনাক্ত এবং ছিনতাইয়ে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।‎চোখের চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীদের টানে প্রাণ হারানোর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

আরও পড়ুনঃ  যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে হত্যাচেষ্টার মামলা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST