PriyoKhobor-PNG
শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরে মাকে হত্যার অভিযোগে স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ
আগস্ট ২৮, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
| 15
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

যশোরে মাকে হত্যার অভিযোগে মামুনুর রশিদ  নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার তেঘরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।মামুনুর রশিদ ঝিকরগাছা উপজেলার লাউজানি এন.এম. মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তিনি কোতোয়ালি থানার বাজেদূর্গাপুর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আলতাফ হোসেনের ছেলে।পিবিআই জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বাড়িতে গিয়ে পারিবারিক বিষয় নিয়ে মা আনোয়ারা খাতুনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো বটি দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।এ ঘটনায় নিহতের ছেলে মঞ্জুর হাসান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।পরে পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান চালিয়ে ১৭ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে।পিবিআইয়ের দাবি, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুনঃ  ​ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST