পাইকগাছা ( খুলনা) উপজেলা প্রতিনিধি:
খুলনার পাইকগাছার দেলুটির দারুণ মল্লিক সরকারি স্লুইচ গেটের সামনে থেকে ভাসমান এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ আগস্ট সোমবার বিকালে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় থানা পুলিশ অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। এখনো পর্যন্ত তার নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।দেলুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজ বলেন বেশ কিছুদিন ধরে অজ্ঞাত এক বয়স্ক ব্যক্তি দারুণ মল্লিক বাজার এবং এর আশে পাশে ঘোরাঘুরি করতো। সে কিছুটা মানসিক ভাবে অসুস্থ বলে মনে হয়েছে। নাম ঠিকানা জানতে চাইলে সঠিকভাবে কিছু বলতে পারতো না। সোমবার দুপুরের দিকে স্থানীয় লোকজন ২২ নং পোল্ডারের দারুণ মল্লিক স্লুইচ গেটের সামনে নদীর অংশে পানিতে অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে পুলিশ কে খবর দেয়। প্রথমে নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, পরবর্তীতে বিকালে থানা পুলিশ ঘটনাস্থল এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
উল্লেখ্য যেখানে লাশ পাওয়া গেছে ওই স্লুইচ গেটটি দুই উপজেলার সীমান্ত মাদুরপাল্টা নদীর সঙ্গে সংযুক্ত। নদীর এক প্রান্তে পাইকগাছা উপজেলার দেলুটির ইউনিয়নের দারুণ মল্লিক এবং অপরপ্রান্তে দাকোপ উপজেলার গড়খালী এলাকা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন থানার ওসি শেখ আউয়াল কবির