PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ‘রিডিং সোসাইটি নীতিমালা’ বিষয়ক কর্মশালা

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৫, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
| 14
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

জাতীয় গ্রন্থকেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচিত বেসরকারি গ্রন্থাগারগুলোর অংশগ্রহণে ‘রিডিং সোসাইটি নীতিমালা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৬) বগুড়া শহরের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা।
‎কর্মশালায় বক্তারা পাঠাভ্যাস গড়ে তোলা, গ্রন্থাগারকেন্দ্রিক জ্ঞানচর্চার বিস্তার এবং শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে পাঠচর্চার বিকল্প নেই। এ ক্ষেত্রে বেসরকারি গ্রন্থাগারগুলোকে আরও সক্রিয় ও জনসম্পৃক্ত করার প্রয়োজন রয়েছে।
‎আলোচক হিসেবে বক্তব্য দেন কবি, প্রাবন্ধিক ও গবেষক মাসুদ মোস্তাফিজ এবং কবি ও প্রাবন্ধিক শিবলী মোকতাদির। তাঁরা ‘রিডিং সোসাইটি নীতিমালা’র বিভিন্ন দিক, পাঠক তৈরির কৌশল, গ্রন্থাগারের কার্যক্রম আধুনিকায়ন এবং স্থানীয় পর্যায়ে পাঠচর্চা বিস্তারের নানা বিষয় তুলে ধরেন।‎কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক ফরিদ উদ্দিন সরকার।
‎রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন নির্বাচিত বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে গ্রন্থাগারগুলোর কার্যক্রম আরও গতিশীল করা এবং পাঠকবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে মতবিনিময় করা হয়।

আরও পড়ুনঃ  চৌগাছা উপজেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত, দলীয় কার্যক্রম জোরদারে নেতৃবৃন্দের ঐক্যের আহ্বান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST