PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৫, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
| 10
Link Copied!

​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:মাহিদুল ইসলাম ফরহাদ

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগস্ট ২০২৬ তারিখ ভোর ৫:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে এই অভিযান চালানো হয়। এ সময় টহল দল মালিকবিহীন অবস্থায় ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করে। আটককৃত যন্ত্রাংশগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।​এর আগে গত ১ আগস্ট ২০২৬ তারিখেও একই ব্যাটালিয়নের একটি দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার তালতলা নামক স্থানে (মামুন এন্টারপ্রাইজের গোডাউনের পাশে) অভিযান চালিয়ে ২৯১ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ আটক করেছিল।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন,​”বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষা ও অবৈধ চোরাচালান রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  ধুনটে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST