PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার লতা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্দির আকস্মিক পরিদর্শন করেছেন।

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৫, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
| 12
Link Copied!

 ডুমুরিয়া খুলনাপ্রতিনিধি:শেখ মাহতাব হোসেন,

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবিতা সরকার সাহস ইউনিয়নের লতা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্দির আকস্মিক পরিদর্শন করেছেন। তৃণমূল পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং বিদ্যমান সমস্যার তাৎক্ষণিক নিষ্পত্তির লক্ষ্যে তিনি সরেজমিনে এ পরিদর্শন চালান।সোমবার দুপুরে পরিদর্শনকালে ইউএনও সবিতা সরকার শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের উপস্থিতির হার ও শিক্ষার মান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। একই সাথে তিনি স্থানীয় মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও নানা বিষয়ে আলোচনা করেন।পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার তাঁর অনুভূতি ও সিদ্ধান্তের কথা জানান
“তৃণমূল পর্যায়ের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান যেন তার সঠিক সেবা নিশ্চিত করতে পারে, সেটি তদারকি করতেই আমার এই আকস্মিক পরিদর্শন। শুধু অফিসে বসে প্রশাসনিক কাজ পরিচালনা করলেই তৃণমূলের প্রকৃত অবস্থা জানা সম্ভব হয় না। তাই নিজে সরাসরি মাঠে এসে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি।”
“লতা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় মন্দিরের বেশ কিছু সমস্যা আমার দৃষ্টিগোচর হয়েছে। একদম তৃণমূল পর্যায়ে নিজে সরাসরি গিয়ে পরিদর্শন করে সকল সমস্যার সমাধান করাই আমাদের মূল লক্ষ্য। যেসব ছোটখাটো সমস্যা রয়েছে, তা আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করার উদ্যোগ নিয়েছি। অবকাঠামোগত বা দীর্ঘমেয়াদি সমস্যার ক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।”
“শিক্ষার মানোন্নয়ন এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন সব সময় প্রান্তিক মানুষের পাশে থাকবে।”
পরিদর্শনকালে স্থানীয় ইউপি প্রতিনিধি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং মন্দিরের পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের প্রধানের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ  ১৪০ কোটি টাকার প্রকল্পেও ভবদহে জলাবদ্ধতা, ভবদহ এখন ১০ লাখ মানুষের জন্য অভিশাপ! ‎
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST