PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ভারতের ত্রিপুরার রাজ্যের বৃষ্টির প্রভাব আখাউড়ায়, কৃষিজমি বন্যা প্লাবিত।

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৪, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
| 11
Link Copied!

মস্ত মিয়া ,বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।

ভারতের ত্রিপুরার রাজ্যে গত কয়েকদিন ধরে হওয়া টানা বৃষ্টির প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। সেখান থেকে নেমে আসা ঢলে রবিবার (২৩ আগস্ট) বিকেল থেকে জেলার সীমান্তবর্তী উপজেলা আখাউড়ার বিভিন্ন এলাকার কৃষিজমি প্লাবিত হতে থাকে।

 

আজ সোমবার দুপুর থেকে বেশ কিছু এলাকার পানি নামতে শুরু করলেও হওড়া নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

স্থানীয় সূত্র জানায়, ভারত থেকে আসা পাহাড়ি ঢলে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকার অন্তত ২৫০ হেক্টর কৃষিজমি পানির নিচে চলে যায়। রবিবার বিকেল থেকে পানি বাড়তে থাকে। এরপর সোমবার সকাল থেকে হাওড়া নদীর আশপাশের এলাকার পানি কমতে শুরু করে।

 

তবে কালন্দী খালসংলগ্ন এলাকায় পানি আজ দুপুর নাগাদ আগের মতোই রয়ে যায়।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা সাংবাদিকদেরকে জানান, হঠাৎ পানি বাড়ায় আখাউড়া দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের কিছু জমি পানিতে তলিয়ে যায়। তিনি বলেন, ‘পানি বাড়লেও তা খুব দ্রুত নেমে যাবে বলে আশা করা হচ্ছে। এতে ফসলের ক্ষতি হবে না।

 

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া সোমবার দুপুরে বলেন, ‘হাওড়া নদীর আশপাশের এলাকার পানি নেমে যাচ্ছে। তবে কালন্দী খাল এলাকার জমির পানি আগের মতোই রয়ে গেছে। বাড়িঘরে এখনো পানি উঠেনি। আশ্রয়কেন্দ্র খোলার মতো অবস্থা এখনও হয়নি। এ বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করছি।

 

এদিকে, ভারতের ত্রিপুরার স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অতিরিক্ত বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরইমধ্যে রাজ্যের ১৭টি আশ্রয় শিবিরে চার শতাধিক পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST