PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিঘলিয়ায় দলীয় পদ থেকে রোকন মোল্লা ও হাসান শেখ কে অব্যাহতি

দৈনিক গণআওয়াজ
মে ৪, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
| 22
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, দিঘলিয়া (খুলনা)।।

খুলনার দিঘলিয়া উপজেলার ব্রক্ষগাতী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অব্যাহতি প্রাপ্তরা হলেন—ওয়ার্ডের প্রচার সম্পাদক রোকন মোল্লা এবং সহ-সভাপতি হাসান শেখ।

জানা গেছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। গত ৩ মে ২০২৬ তারিখে দিঘলিয়া সদর ইউনিয়ন কমিটির সভাপতি জাসেদ কবির জুয়েল এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন নিপু স্বাক্ষরিত এক অব্যাহতি পত্রে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এ বিষয়ে দিঘলিয়া সদর ইউনিয়নের সভাপতি জাসেদ কবির জুয়েল-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “দলের নীতি-আদর্শ বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় ৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হাসান শেখ এবং প্রচার সম্পাদক রোকন মোল্লাকে তাদের স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  প্রগতি কল্যাণ সংস্থার উদ্যোগে মোকামতলায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST