PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে একজনের ৬ মাস, অপরজনের ৩ মাসের কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৪, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ
| 18
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও দুই পিস কুপিজেসিক ইনজেকশনসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
‎সোমবার (২৪ আগস্ট) আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম।
‎গ্রেফতার ব্যক্তিরা হলেন- আদমদীঘি উপজেলার প্রাণনাথপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. রায়হান (২৫) এবং নওগাঁ সদর উপজেলার বশিপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. মিঠু সরদার (৩২)।
‎অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও দুই পিস কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করার পাশাপাশি আটক দুজনকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।
‎ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রম শেষে মো. রায়হানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. মিঠু সরদারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা রোধে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

আরও পড়ুনঃ  শার্শায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ: ইউএনও ও ওসির কাছে ক্ষুদ্র বেকারি মালিকের লিখিত আবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST