PriyoKhobor-PNG
সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

এমপি আয়নুল হকের ওপর হামলার প্রতিবাদে রায়গঞ্জে বিএনপির সভা

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৪, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
| 12
Link Copied!

 

 

মীর তানভীর ইসলামঃ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা এবং তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের ও মতিয়ার রহমান মতি, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান, জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন এবং সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম।বক্তারা বলেন, সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা এবং তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা আরও বলেন, একজন জনপ্রতিনিধির ওপর হামলা এবং তাঁর গাড়ি ভাঙচুরের মতো ঘটনা গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহাবস্থান ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।প্রতিবাদ সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থি

আরও পড়ুনঃ  সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST