PriyoKhobor-PNG
সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জয়পুরহাটে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৪, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
| 14
Link Copied!

 

জয়পুরহাট প্রতিনিধি:

অন্যের বাড়ি দখলের অভিযোগে বিএনপির এক নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি ছেড়ে দেওয়ার জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি না ছাড়ায় এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।বহিষ্কৃত মিজানুর রহমান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রোববার রাতে তাঁর বহিষ্কারাদেশ প্রকাশ করে আক্কেলপুর উপজেলা বিএনপি।বহিষ্কারাদেশে বলা হয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ২১ জুলাই তাঁকে বাড়িটি ছেড়ে দিতে সাত দিনের সময় দেওয়া হয়। কিন্তু সময় পার হওয়ার পরও তিনি বাড়িটি ছাড়েননি। পরে দলের ভাবমূর্তি রক্ষায় তাঁকে সব পদ ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তাঁকে ছাড় দেওয়া হবে না।স্থানীয় ও অভিযোগের সূত্রে জানা যায়, রায়কালী গ্রামের প্রায় চার শতাংশ জমির ওপর বেলাল হোসেনের দোতলা পাকা বাড়ি রয়েছে। তিনি রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক। কয়েক বছর আগে বাড়িটি অগ্রণী ব্যাংকের জিয়ানগর শাখায় বন্ধক রেখে ১২ লাখ টাকা ঋণ নেন তিনি।২০২৪ সালের ৫ আগস্টের পর বেলাল হোসেন বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে তাঁর স্ত্রী শাহনাজ বেগমও বাড়ি ছেড়ে চলে যান। এরপর মিজানুর রহমান বাড়িটি দখলে নেন বলে অভিযোগ করা হয়।তবে মিজানুর রহমান বলেন, বাড়িটি যে জমির ওপর নির্মিত, সেটি আমাদের পৈতৃক সম্পত্তি। বেলাল হোসেন আমাদের জমি দখল করে বাড়ি করেছিলেন। আমরা নিজেদের জায়গা ফেরত নিয়েছি।বাড়ি দখলের অভিযোগে বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

এসআই বজলুর রহমান বলেন, আমি এলাকায় গিয়ে মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি জায়গাটি তাঁর দাদার বলে দাবি করেছেন। তবে বিষয়টি নিয়ে থানায় বসার কথা থাকলেও তিনি বসেননি।

আরও পড়ুনঃ  বগুড়ার গাবতলীতে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST