
মস্ত মিয়া:বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে মাদক বহনের সময় ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তি হলেন বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো. সিরাজুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি দল বাগদিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে। পরে অটোরিকশাটি তল্লাশি করে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবা ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


