PriyoKhobor-PNG
শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সিরাজগঞ্জে চালকল মালিকদের কাছে চাঁদাদাবি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৩, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
| 26
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ
চালকল মালিকদের কাছে চাঁদাদাবি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চালকল মালিক সমিতি।রবিবার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ আমরা সরকারের আপাতকালীন মজুদ গড়ে তোলা এবং সেই সঙ্গে ধান-চালের বাজার স্থিতিশীল রাখা, সরকারি উদ্যোগকে সহায়তা করে আসছি। প্রায় সাত-আট বছর যাবৎ প্রতি মৌসুমে চাল সরবরাহ করতে গিয়ে চার থেকে আট টাকা পর্যন্ত কেজি প্রতি লোকশান গুনতে হয়েছে আমাদের। তার পরও আমরা সরকারি স্বার্থে চাউল সরবরাহ করে আসছি। এর মধ্যে শুধুমাত্র বোরো/২৬ সংগ্রহ মৌসুমে কেজি প্রতি এক থেকে দুই টাকা লাভ হয়েছে।

এঅবস্থায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার মোশাররফ হোসেন সরকারের ছেলে এস,এম সোহাগ সরকার মিল মালিকদের কাছে চাঁদাদাবি ও হুমকি দিয়ে আসছে। সে চায় না সরকার তার লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল মজুদ রাখুক এবং বাজারে চালের মূল্য স্থিতিশীল থাক। এজন্য সে মিল মালিকদের কাছে চাঁদাদাবি ও হুমকি দিয়ে আসছে। তার এই সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না হলে রায়গঞ্জ ১৩৭টি চাউল কল বন্ধ রাখতে হবে।তবে এসব অভিযোগ অস্বীকার করে এস,এম সোহাগ সরকার বলেন, রায়গঞ্জে চালকলের লাইসেন্স ও সরকারি চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

মানববন্ধ চলাকালে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা চাউলকল মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ¦ আব্দুর রাজ্জাক, রায়গঞ্জ উপজেলা চাউলকল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শেখ, সাধারন সম্পাদক শাহীদুল ইসলাম সবুজ, উপদেষ্টা কামরুল ইসলাম খন্দকার বাবলু প্রমুখ।

আরও পড়ুনঃ  শার্শায় পুলিশি অভিযানে ইয়াবাসহ আটক-১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST