PriyoKhobor-PNG
রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

যশোরে ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ
আগস্ট ২৩, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
| 17
Link Copied!

যশোরের অভয়নগরে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।রোববার রাত ২টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হালিমের মোড়ে জসীমের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা।

গ্রেপ্তাররা হলেন অভয়নগরের ধোপাদি মধ্যপাড়া এলাকার বাবু শেখের ছেলে আলামিন শেখ (২৮), বুইকরা এলাকার নেছার আলী খাঁর ছেলে মো. বিল্লাল খাঁ (৩৬) এবং ধোপাদি এলাকার মো. মোক্তার গাজীর ছেলে মো. জুয়েল গাজী (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে আসামিদের দেহ তল্লাশি করে আলামিন শেখের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

আরও পড়ুনঃ  স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST