PriyoKhobor-PNG
রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় পেটে বাঁশঢুকে গুরুতর আহত জামায়াত নেতা আব্দুল্লাহ’র মৃত্যু

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৩, ২০২৬ ৮:০৬ পূর্বাহ্ণ
| 11
Link Copied!

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় পেটে বাঁশ ঢুকে আহত জামায়াত নেতা আব্দুল্লাহ (৫২) এর মৃত্যু হয়েছে। খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ আগস্ট শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয় হয় পরিবার ও দলীয় সূত্র নিশ্চিত করেছেন। নিহত আব্দুল্লাহ উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের মৃত আফিল উদ্দিন মোড়লের ছেলে এবং ৮ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২১ আগস্ট শুক্রবার সকালে জামায়াত নেতা আব্দুল্লাহ একটি ভ্যানে করে বাঁশ নিয়ে সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বহন করা বাঁশের একটি অংশ হঠাৎ তাঁর তলপেটে ঢুকে গুরুতর জখম হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন। খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয় এবং এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST