
মুশফিকুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশালা এলাকায় ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে।এতে বাসে থাকা কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
আহতদের পরিচয় ও তাদের বর্তমান শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


