PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিজয়নগের থানার পুলিশের মাদক অভিযানে ২১৪ বোতল স্কাফ সিরাপসহ ০১ মাদক কারবারি গ্রেপ্তার।

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২২, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
| 26
Link Copied!

 

মস্ত মিয়া;বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

র বিজয়নগরে অভিযান চালিয়ে ২১৪ বোতল স্কাফ সিরাপসহ ফজলুর রহমান ওরফে ফজু নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২১ আগস্ট) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর চান্দুরা ইউনিয়নের জালালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি দল জালালপুর এলাকায় মৃত বাচ্চু মিয়ার বাড়িতে অভিযান চালায়। বাড়িটি গ্রেপ্তার ফজলুর রহমানের শ্বশুরবাড়ি। এ সময় বাড়ির উত্তর পাশের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শয়নকক্ষের ভেতর থেকে ২১৪ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।উদ্ধার করা সিরাপগুলো উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফজলুর রহমানের বিরুদ্ধে এর আগে চারটি মাদক মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।গ্রেপ্তার ফজলুর রহমান বিজয়নগর উপজেলার হোসেনপুর গ্রামের মৃত আবুল মাহজনের ছেলে।এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ০১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST