PriyoKhobor-PNG
শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় আতিকুর হত্যা মামলার ১০ নম্বর পলাতক আসামি জাহিদ মন্ডল গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২১, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
| 79
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় চাঞ্চল্যকর আতিকুর রহমান সাগর হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর পলাতক আসামি মোঃ জাহিদ মন্ডলকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঝিনাইদহ সদর থানাধীন জোহান পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তার জাহিদ মন্ডল বগুড়া সদর উপজেলার পাঁচবাড়ীয়া এলাকার মোঃ জিলহাজ মন্ডলের ছেলে। দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে গত ২৩ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী সাখিন এলাকায় আতিকুর রহমান সাগরের পথরোধ করে একদল ব্যক্তি। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র, রামদা, লোহার রড, চাপাতি, ধারালো চাকু ও এসএস পাইপসহ বিভিন্ন অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে।
‎এজাহারে আরও উল্লেখ করা হয়, ১ নম্বর আসামির নির্দেশে অন্য আসামিরা আতিকুর রহমান সাগরকে মারধর করতে থাকে। একপর্যায়ে প্রাণভয়ে দৌড়ে তিনি স্থানীয় জাহিদুল ইসলামের বাড়ির আঙিনায় আশ্রয় নিয়ে বাঁচার জন্য চিৎকার করেন। তখন হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এছাড়া ইলেকট্রিক শকড লাইট দিয়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়ারও অভিযোগ রয়েছে।
‎ভিকটিমের চিৎকার শুনে তার স্ত্রী মোছাঃ মার্জিয়া আক্তার ও স্থানীয় প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা ভয়ভীতি ও হুমকি দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আতিকুর রহমান সাগরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় নিহতের স্বজনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বগুড়া সদর থানায় মামলা নং-১০০, তারিখ ২৪ জুলাই ২০২৬, পেনাল কোডের ১৪৩/৩৪১/৩০২/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় মামলা করা হয়।
‎র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি জাহিদ মন্ডল গ্রেপ্তার এড়াতে ঝিনাইদহ সদর থানাধীন জোহান পার্ক এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প ও র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহের একটি যৌথ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।‎গ্রেপ্তারের পর জাহিদ মন্ডলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।‎এদিকে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST