PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক-২

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২০, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
| 39
Link Copied!

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২ জনকে আটক করা হয়েছে।
‎‎বৃহস্প্রতিবার (২০ আগষ্ট) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা এর ভ্রাম্যমান আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০  টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। আটককৃতদের মধ্যে একজনকে ৩ মাস ও ১ জনকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
‎
‎সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার সিংগা (পশ্চিম পাড়া) গ্রামের রেজাউল করিমের ছেলে শিহাব (২৫), ও উপজেলার হাড়িয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিমুল (২৫)।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ডের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ধর্ষণ মামলার পলাতক আসামী কহিনুর ঢাকা গাজীপুর থেকে গ্রেপ্তার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST