PriyoKhobor-PNG
সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৭, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
| 31
Link Copied!

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন। শুল্ক-করসহ এসব পণ্যের মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

১৭ আগস্ট(সোমবার) সকাল ৮টা ১৮ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা যায়, অভিযানে ওই ফ্লাইটের যাত্রী মো. মইনুল আবেদিনের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।

একই ফ্লাইটের যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।

এ ছাড়া নুরুল আলম রিয়াদের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন প্লাটিনাম ও সাত কার্টন ইজি ব্র্যান্ডের সিগারেট এবং পাঁচটি আইফোন উদ্ধার করা হয়।

অভিযানের সময় বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে একই ফ্লাইটের একটি মালিকানাবিহীন ব্যাগেজ শনাক্ত করা হয়। পরে ওই ব্যাগেজে তল্লাশি চালিয়ে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানান, সব মিলিয়ে ওই একটি ফ্লাইট থেকেই ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৩
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST