PriyoKhobor-PNG
সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৫, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
| 12
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে ২ দশমিক ৯০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৩৯ লাখ টাকা।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আলাতুলি এলাকায় পদ্মা নদীর ২ দশমিক ৯০ কিলোমিটার অংশে নদীতীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে। দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে এ এলাকার বসতবাড়ি, বিভিন্ন স্থাপনা ও কৃষিজমি হুমকির মুখে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন রোধের পাশাপাশি স্থানীয় মানুষের জানমাল, বসতবাড়ি ও কৃষিজমি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজে সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। পদ্মা নদীর ভাঙন থেকে আলাতুলি এলাকার মানুষ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় এ প্রকল্পের গুরুত্ব অপরিসীম। তাই কাজের গুণগত মান নিয়ে কোনো ধরনের আপস করা যাবে না।”

তিনি বলেন, নদীভাঙন রোধে প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রকল্পের সুফল যাতে দ্রুত স্থানীয় মানুষ পায়, সেদিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  একজন ব্যতিক্রমী জননেতার যথাযথ প্রাপ্য ও স্বীকৃতি..... এমপি ফাহমিদা হক 

নূরুল ইসলাম বুলবুল এমপি পদ্মা নদীর ভাঙন স্থায়ীভাবে রোধে একটি টেকসই বাঁধ নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এ বিষয়ে তিনি নিজেও উদ্যোগ ও প্রচেষ্টা চালাবেন বলে জানান।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের চর ও দিয়াড় এলাকার অবহেলিত সাত ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন-সংক্রান্ত দাবি ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে নতুন উপজেলা গঠনের বিষয়ে তিনি কাজ করার আশ্বাস দেন।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST