PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রাজধানীতে প্রতিদিন তৈরি হচ্ছে ৩ হাজার অটোরিকশা

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৫, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ
| 16
Link Copied!

এস আর নিরবঃ 

অটোরিকশার জন্য রাস্তায় হাঁটাও কঠিন এখন। তবুও প্রতিদিন গড়ে ৩ হাজার রিকশা তৈরি হচ্ছে সারা দেশে। একারণে দুর্ঘটনাও বেশি। অনেকে অলিগলি থেকে মহাসড়ক পর্যন্ত বেশিরভাগ দুর্ঘটনার জন্য অটোরিকশাকেই দায়ী করেন এখন। এমন বাস্তবতায় যন্ত্রাংশ আমদানি ও উৎপাদনের লাগাম টানা জরুরি বলছেন বিশেষজ্ঞরা।

সড়কে ট্রাক থাকুক কিংবা বাস, অটোরিকশা পাত্তা দেয় না কাউকেই। প্রাইভেট কার, মোটরসাইকেল তো আরও তুচ্ছ বিষয়। নিজের প্রয়োজনে এরা হঠাৎই মোড় ঘোরায়। পেছনে, কতো গতিতে, কোন বাহন আসছে, তা দেখারই দরকার মনে করেন না চালক। এতে অলিগলি থেকে মহাসড়ক, সব জায়গাতেই ঘটছে অসংখ্য দুর্ঘটনা।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, ২০২৫ সালে অটোরিকশাসহ বিভিন্ন তিন চাকার যানের দুর্ঘটনায় নিহত হন ১ হাজার ৮৬৫ জন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে পাওয়া তথ্যে জানা যায়, ২০২৬ সালের প্রথম ৪ মাসে অটোরিকশা-দুর্ঘটনার শিকার হয়েছেন ১ হাজার ১১৪ জন। একই ধরনের দুর্ঘটনায় ২০২৪ সালে গড়ে প্রতিদিন ১১ জনের বেশি চিকিৎসা নেন।

যান্ত্রিক অসামঞ্জস্যতাসহ অটোরিকশা দূর্ঘটনার ১১টি কারণ উঠে এসেছে বুয়েটের গবেষণায়। অনুসন্ধানে দেখা গেছে, মিরপুর, কামরাঙ্গীর চর, হাজারীবাগ, মোহাম্মদপুরসহ ৮টি এলাকার বিভিন্ন কারখানায় দিনে আড়াই থেকে ৩ হাজার নতুন রিকশা তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে, সড়কে অটোরিকশা বন্ধের চেয়ে, যন্ত্রাংশ আমদানি কমানো গেলে প্রভাব বেশি পড়বে।

বুয়েটের অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, শুরুটা করতে হবে নতুন করে যেন জন্ম না হয়। তাহলে আমার যে আমদানি আছে, আমরা যে অ্যাঙ্গেল বা চেসিস আমদানি করছি, এবং যে মটোরটা ব্যবহার করা হয়, এটাও কিন্তু আমদানি করতে হয়। তাহলে আপনি আমদানির ওপর আগে নিয়ন্ত্রণটা করেন। ইনপুট যদি বন্ধ হয়ে যায়, আউটপুট এমনিই বন্ধ হয়ে যাবে। আমদানি থেকে আমাদেরকে শুরু করতে হবে। তারপর আপনি ওয়ার্কশপগুলোতে হাত দেন। এরপর বিদ্যুতের যে অপচয়, যে চুরি হচ্ছে- সারা রাত বিদ্যুৎ চুরি হচ্ছে, আর সারা দিন সড়কে যানজট আর দুর্ঘটনা তৈরি করছে।

গেল জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে প্রায় ১ লাখ ৭৫ হাজার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে ৩ হাজার ৫১৮টি বাহন ডাম্পিং করা হয়েছে।

ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেন, ‘কাজটা তো এত সহজ না। আমাদেরকে একটু সময় দিতেই হবে। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের প্রধান সড়কটাকে ফ্রি রাখার চেষ্টা করি। কিন্তু আমরা খুব বিনয়ের সঙ্গে আমাদের ব্যর্থতার জায়গাটাও স্বীকার করি, যে আমরা আসলে সম্পূর্ণ ফ্রি রাখতে পারি না। কারণ ম্যানুয়ালি আমাদের হাতে যতটুকু জনবল থাকে, এই জনবল দিয়ে এটা ফ্রি রাখা সম্ভব না।’

সড়কে শৃঙ্খলা আনতে ২০২৫ সালে অটোরিকশা ব্যবস্থাপনার গাইডলাইন তৈরি করে সরকার। তবে প্রজ্ঞাপন না হওয়ায় সেটা এখনও কার্যকর হয়নি।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় ট্রেনের যাত্রাবিরতি ও রেলস্টেশন সংস্কারের দাবিতে বিক্ষোভ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST