PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁয় অনলাইন জুয়া রোধে অভিযান‌‌- অর্থসহ একজন গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৪, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
| 19
Link Copied!

এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁয় অনলাইন জুয়া রোধকল্পে অভিযান চালিয়ে রাহুল হোসেন (৩২) নামে এক জুয়ারুকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গ্রেফতার করেন। পুলিশ সূত্রানুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন পর্যবেক্ষণ করে দুটি অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম এবং গত চার মাসে ৫ লাখ ১৯ হাজার ৬৮০ টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়।শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত মধ্যরাত ১২-৩০ ঘটিকার দিকেনওগাঁ পৌর এলাকার গোস্তহাটি মোড়ের কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। কাঁচা বাজার এলাকায় জনৈক জুবায়েরের ফলের দোকানের সামনে অবৈধভাবে মানি ট্রান্সফারের মাধ্যমে অনলাইন জুয়া খেলা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করেন।

আটকের পর জিজ্ঞাসাবাদে তার পরিচয় জানা যায় যে, তার নাম রাহুল হোসেন (৩২), পিতা- আব্দুর রাজ্জাক, আরজি নওগাঁ মধ্যপাড়ার বাসিন্দা। ডিবি পুলিশের তথ্যানুযায়ী, রাহুল হোসেনের কাছে থাকা মোবাইল ফোনটি পর্যবেক্ষণ করে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য এবং basa8.com ও bgd33 নামের দুটি অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পাওয়া গেছে।

ডিবি পুলিশ আরও জানায়, মোবাইল ফোনে লেনদেনের তথ্য পরীক্ষা করে গত চার মাসে ওই দুটি প্ল্যাটফর্মে মোট ৫ লাখ ১৯ হাজার ৬৮০ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। পরে উপস্থিত স্থানীয় লোকজনের সামনে জুয়াড়ীর কাছে থাকা নগদ ১৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় এবং জুয়ার কাজে ব্যবহারের অভিযোগে উক্ত টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। আলামত পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।ডিবি পুলিশ আরও জানায়, অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ লেনদেনের বিষয়টি যাচাইসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্ত করা হবে। এ ঘটনায় রাহুল হোসেনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় হত্যা মামলার পলাতক আসামি রহিত গ্রেপ্তার

 

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST