PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোতে ভাটেরচর উচ্চ বিদ্যালয়ের শতভাগ সাফল্য

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৩, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ
| 41
Link Copied!

শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি:

 

নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটেরচর গ্রামে অবস্থিত ভাটেরচর উচ্চ বিদ্যালয় চলতি বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। ধারাবাহিকভাবে ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয়টি এবার শতভাগ পাসের সাফল্য অর্জন করে এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

ফলাফল প্রকাশের পর বিদ্যালয়জুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। প্রত্যন্ত এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন সাফল্যকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

 

সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়ের এই সাফল্যের পেছনে প্রধান শিক্ষক নাজমুন নাহার ও সহকারী শিক্ষক মনিরুজ্জামানের দক্ষ নেতৃত্ব, পরিকল্পিত একাডেমিক ব্যবস্থাপনা এবং শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও কার্যকর করার চেষ্টা করা হয়েছে।

 

বিদ্যালয়ের সাফল্যের বিষয়ে ভাটেরচর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাহানুল হক বাবুল বলেন, “এই অর্জন আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষকদের নিরলস পরিশ্রম, পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় আমাদের এই সাফল্য এনে দিয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বলেন, প্রত্যন্ত অঞ্চলে থেকেও ভাটেরচর উচ্চ বিদ্যালয়ের এমন ফলাফল সত্যিই প্রশংসনীয়। শতভাগ পাসের এই অর্জন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন। বিদ্যালয়টিকে আরও এগিয়ে নিতে সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা বাড়ানো হলে ভবিষ্যতে এটি বেলাবো তথা নরসিংদীর অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হতে পারে বলে তারা আশা প্রকাশ করেন।

ভাটেরচর উচ্চ বিদ্যালয়ের এবারের শতভাগ পাসের সাফল্য শুধু বিদ্যালয়ের জন্য নয়, পুরো এলাকার শিক্ষাঙ্গনের জন্যও একটি আনন্দের খবর। এই অর্জন আগামী দিনে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  ‎নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু নারীদের এগিয়ে আসলে হবে না, পুরুষদেরও এগিয়ে আসতে হবে -ডিসি কাউসার আজিজ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST