
আশুগঞ্জ থানায় পৃথক অভিযানে স্কাফ সিরাপ ও গাঁজাসহ উদ্ধার, ০২ মাদক কারবারী আটক।
মস্ত মিয়া ,বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানায় সোমবার ১০ আগস্ট ০৮/২০২৬ আনুমানিক রাত ০৪.৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি পিকআপ গাড়ি আটক করে। পিকআপটি তল্লাশী করে ১৮০ (একশত আশি) বোতল স্কাফ সিরাপসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
অপর এক অভিযানে ১১:২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি লাল-প্রাইভেটকার যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-খ-১২-৩০৯৪ আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে ২০ (বিশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ দিলদার আহম্মদ
পিতা- রমজান আলী
সাং- নলজুড়ি
থানা- গোয়াইনঘাট
জেলা- সিলেট
২। মোঃ হৃদয়
পিতা- হুমায়ুন কবির
সাং- কমলপুর
থানা- ভৈরব
জেলা- কিশোরগঞ্জ।
এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।


