
মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা
২৬ মে(মঙ্গলবার)সকালে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের উলাইল বাজার এলাকায় ব্রিজ-কালভার্ট নির্মাণের অনিয়মের নিউজ সংগ্রহ করতে গেলে ঠিকাদার সোহেল ও তার লোকজন আনন্দ টেলিভিশনের সাংবাদিক ওবায়দুর রহমানের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।পরে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বর্তমানে তিনি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।


