PriyoKhobor-PNG
শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম 

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৭, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
| 11
Link Copied!

মোঃ রবিউল ইসলাম,নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ সরকারের মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে।

শুক্রবার (৭ আগষ্ট ২০২৬) সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার পাটুলে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি আরো বলেন, পর্যটনের মাষ্টার প্ল্যানে আপনাদের এই এলাকাও থাকবে।

জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান বক্তা পাটুলে ১টি মিনি পার্ক ও ১টি ভালো মানের রেস্টুরেন্ট করার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা কাজী শাহ আলম, সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল প্রমূখ।

আরও পড়ুনঃ  বগুড়ায় বাড়ির পাশ থেকে মাটি খনন: বাধা দিলে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST