PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঈদে দর্শক প্রিয়তায় ‘অফিসার’

দৈনিক গণআওয়াজ
জুন ৩, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
| 7
Link Copied!

মো: মফিদুল ইসলাম সরকার:

ঈদের তৃতীয় দিনে মুক্তিপ্রাপ্ত ‘অফিসার’ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে এমন রাজধানীর বিভিন্ন সিনেমা হল পরিদর্শন করেছেন চিত্রনায়ক ডিএ তায়েব এবং সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।
শনিবার (৩০ মে) রাজধানীর তিনটি প্রেক্ষাগৃহ পরিদর্শন করা হয়। এর মধ্যে ছিল যমুনা ফিউচার পার্কের এর ব্লকবাস্টার সিনেমা হল, মিরপুর-১ এর সনি স্কয়ারে -এ অবস্থিত স্টার সিনেপ্লেক্স এবং সাভারের আশুলিয়ার বলিভদ্র এলাকার শিউলি সিনেমা হল।
জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব, মাহিয়া মাহি, ইরতিজা আফি,মিশা সওদাগর ও খল অভিনেতা হাবিব খান, অভিনীত ‘অফিসার’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। সিনেমাটি প্রযোজনা করেছেন মাহবুবা শাহরিন এবং ছবিটি নির্মিত হয়েছে এসজি প্রোডাকশনের ব্যানারে।
পরিদর্শনকালে ডিএ তায়েব দর্শকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ‘অফিসার’ চলচ্চিত্র নিয়ে তাদের মতামত শোনেন। এ সময় তিনি ভক্ত ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সেলফি তোলেন এবং কুশল বিনিময় করেন। দর্শকদের উচ্ছ্বাস ও চলচ্চিত্রটির প্রতি আগ্রহ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
শুভানুধ্যায়ীরা প্রিয় এই চিত্রনায়ককে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ‘অফিসার’ চলচ্চিত্রের প্রশংসা করেন।
ডিএ তায়েব বলেন, “দর্শকদের ভালোবাসাই একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি। ‘অফিসার’ চলচ্চিত্রের প্রতি দর্শকদের ইতিবাচক সাড়া আমাকে মুগ্ধ করেছে। আমি আশা করছি, ঈদের পুরো ছুটিজুড়েই দর্শকরা সিনেমা হলে এসে দেশীয় চলচ্চিত্র উপভোগ করবেন।”
সিনেমা হল কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘অফিসার’ দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। দর্শকদের উপস্থিতি ও আগ্রহে তারা সন্তুষ্ট বলেও জানান।
এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক ডিএ তায়েব, চলচ্চিত্রটির প্রযোজক মাহবুবা শাহরিন, ইরতিজা আফি, খল অভিনেতা হাবিব খান, ‘কিশোরী’ সিনেমাখ্যাত অভিনেত্রী তুশমি টুনটুনি, এ কে এ সৈকত, স্বেচ্ছাসেবী সংগঠন দিয়ামনি ই কমিউনিকেশন-এর চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব, অভিনয়শিল্পী তানজিকা, উর্মি, সাথী, রাইশা, ইশানা, স্পন্দন, আরিফ ইসলাম ও মাহবুব নীলসহ অনেকে।

আরও পড়ুনঃ  বেলাবতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST