PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ার কাহালুতে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি আরোহী নারীর মৃত্যু, আহত ১

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৫, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
| 16
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার কাহালু উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার মালঞ্চা ইউনিয়নের ইন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী হলেন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরোখা গ্রামের মো. আবু জাফর প্রামাণিকের স্ত্রী মোছা. জান্নাতুল ফেরদৌস (৬০)। আহত ব্যক্তি একই ইউনিয়নের মাগুরা দক্ষিণপাড়া গ্রামের মৃত তহির উদ্দিনের ছেলে মো. আব্দুল খালেক (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দ্রপুর বাজার এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশাকে একটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত মো. আব্দুল খালেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর বালুবাহী ট্রাকটি জব্দ ও ঘটনার তদন্তে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায়
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST