PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সিলেটে কিশোরকে বলাৎকারের অভিযোগে বড়লেখার আব্দুস শুক্কুরসহ দুইজন আটক

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
| 32
Link Copied!

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী :

সিলেটে ১৫ বছর বয়সী এক কিশোরের সঙ্গে অনৈতিক আচরণ ও নির্যাতনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মে ২০২৬ বিকেলে পূর্ব পরিচয় ও আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে এক ব্যক্তি কিশোরটিকে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে নিয়ে যান। পরে তাকে নগরীর এয়ারপোর্ট থানার পশ্চিম সুবিদবাজার এলাকার একটি বাসায় নিয়ে বলাৎকার করা হয় বলে অভিযোগ রয়েছে । সেখানে তাকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

পরবর্তীতে কিশোরটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিষয়টি জানায়।

 

বিষয়টি জানাজানি হলে ৫ জুন রাতে শাহজালাল উপশহরের এবিসি পয়েন্ট এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্ত অভিযুক্ত ০১। আব্দুস শুক্কুর (৭৯), পিতা-মৃত ফয়জুর রহমান, সাং-সুজানগর, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার, বর্তমানে-বাসা নং-০৫ (নীচতলা), হালিমা ভিলা, রোড নং-০৯, ব্লক-এ, শাহজালাল উপশহর, থানা-শাহপরাণ (রহঃ), সিলেট এবং ২। মোঃ খায়রুল ইসলাম প্রকাশ বাবলা (৩৫), পিতা-মৃত সোয়াইবুর রহমান, সাং-সুলতানপুর, ০৮নং ওয়ার্ড, ইউপি-সুলতানপুর, থানা-শাহপরাণ (রহঃ), সিলেট, বর্তমানে-ইলাশকান্দি রোড, আবিদ কটেজ, ৪৭/এ, খাস্তবীর, থানা-এয়ারপোর্ট, সিলেট’দ্বয়‘কে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

ভিকটিমের পিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এয়ারপোর্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  রায়গঞ্জে বজ্রপাতে এক জনের মৃত্যু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST