PriyoKhobor-PNG
মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গাজীপুরের পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
| 12
Link Copied!

নজরুল ইসলাম, গাজীপুর:

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দিনব্যাপী পিরুজালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করে জনগণের পাশে থেকে কাজ করতে হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ফজলুল হক মুসল্লী, মাসুদুল কবির মোনায়েম, হাবিবুর রহমান ব্যাপারী, নাজিম ব্যাপারী, ছামাদ ব্যাপারী, ডিএম আজাহার, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম সরকার, সদস্য সচিব এমারত হোসেন মুসল্লী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বর্ধিত সভায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন ----এমপি নূরুল ইসলাম বুলবুল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST