PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

২০০ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার, শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে সাজা

দৈনিক গণআওয়াজ
জুলাই ৩০, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
| 16
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে ডিএনসি বগুড়া কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে উপজেলার টেপাগাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন উপজেলার টেপাগাড়ী গ্রামের মৃত হান্নান মণ্ডলের ছেলে কনক মণ্ডল (২২) এবং আনিছুর রহমানের ছেলে হাসান (২৪)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ, উদ্ধারকৃত আলামত এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে উভয় আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া কনক মণ্ডলকে ৫০০ টাকা এবং হাসানকে ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে প্রচলিত বিধান অনুযায়ী অতিরিক্ত সাজা ভোগ করতে হবে বলে আদালত নির্দেশ দেন।

অভিযান-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের ধারাবাহিক অভিযানের প্রশংসা করে বলেন, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতন অংশগ্রহণও জরুরি।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিল সহ এক নারী গ্রেফতার,
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST