PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে বিস্ফোরক ও সহিংসতার পৃথক দুই মামলায় গ্রেপ্তার তিন আসামি কারাগারে

দৈনিক গণআওয়াজ
জুলাই ৩০, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
| 39
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার ধুনট থানায় দায়ের হওয়া বিস্ফোরক ও সহিংসতার পৃথক দুই মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, ধুনট থানার এফআইআর নং-১৮ (তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, জি.আর. নং-৩৬)-এ দণ্ডবিধির ১৪৩, ৫০৬ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪, ৫ ও ৬ ধারায় দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি সুমন (৩৬) এবং তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়া সোহেল তালুকদার (৪২)-কে গত ২৯ জুলাই পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকালে তাদের বগুড়া আদালতে সোপর্দ করা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

‎তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যায় ধুনট শহীদ মিনার চত্বরে একটি মশাল মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণ, ভয়ভীতি প্রদর্শন ও সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিস্ফোরণে কয়েকজন আহত হন এবং তারা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন। তদন্তে সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনায় গ্রেপ্তার দুই ব্যক্তির সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‎পুলিশ আদালতকে জানায়, তদন্ত চলাকালে আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার পাশাপাশি সাক্ষীদের প্রভাবিত করা কিংবা তদন্ত কার্যক্রমে বিঘ্ন ঘটানোর আশঙ্কা রয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের স্বার্থে তাদের কারাগারে রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তার আসামি মো. সোহেল তালুকদারের বিরুদ্ধে পূর্বে আরও দুটি ফৌজদারি মামলার তথ্য রয়েছে।

‎এদিকে, ধুনট থানায় দায়ের হওয়া অপর একটি সহিংসতার মামলায় বিএনপির নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে হামলা, ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ এবং একাধিক নেতাকর্মীকে আহত করার অভিযোগ তদন্তাধীন রয়েছে। ওই মামলায় এজাহারভুক্ত আসামি মো. আরিফুর রহমান দুলালকে গত ২৯ জুলাই গ্রেপ্তার করা হয়। তদন্ত কর্মকর্তার দাবি, তার বিরুদ্ধেও অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

‎দ্বিতীয় মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় কয়েকটি যানবাহন ও মোটরসাইকেলে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যাতে উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতি হয়। আহত ব্যক্তিদের বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকা দুটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উভয় মামলার তদন্ত এখনও চলমান। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

‎ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম জানান, বুধবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে বগুড়া আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়।

‎পুলিশ জানিয়েছে, উভয় মামলার তদন্ত শেষ হওয়ার পর প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, মামলাগুলোর তদন্ত নিরপেক্ষ, তথ্যভিত্তিক ও আইনসম্মতভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  গোয়ালন্দে ২০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST