PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের নতুন বিজ্ঞান ভবনের উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৬, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
| 23
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে নবনির্মিত ছয়তলা একাডেমিক বিজ্ঞান ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়। নতুন ভবনটি চালু হওয়ায় কলেজে বিজ্ঞান শিক্ষার অবকাঠামো আরও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
রোববার (২৬ জুলাই ২০২৬) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করে। ছয়তলা বিশিষ্ট এই বিজ্ঞান ভবন নির্মাণে মোট ব্যয় হয়েছে ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকা।
উদ্বোধন শেষে কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়। পরে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বেল্লাল হোসেন। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মাসুদ ইকবাল, সাংবাদিক রেজাউল হাসান রানু, সৈয়দ ফজলে রাব্বী ডলার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর ছাত্রদল সভাপতি এসএম রাঙ্গা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সদর উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল মান্নান, ছাত্রদল নেতা জাকিরুল ইসলামসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। নতুন বিজ্ঞান ভবন চালু হওয়ার ফলে ল্যাবভিত্তিক পাঠদান ও গবেষণার সুযোগ আরও সম্প্রসারিত হবে, যা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  মুন্সিগঞ্জ রামপালে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST