PriyoKhobor-PNG
রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সহকারী জজ পদে ২৫০ জন নেবে জুডিসিয়াল সার্ভিস কমিশন

এস আর নিরব
জুলাই ২৬, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
| 16
Link Copied!

এস আর নিরব

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ (সিভিল জজ) পদে মোট ২৫০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ

  • পদের নাম: সহকারী জজ (সিভিল জজ)
  • পদসংখ্যা: ২৫০টি (প্রয়োজনে কম বা বেশি হতে পারে)
  • বেতন: জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল-২০১৬ অনুযায়ী ৩০,৯৩৫ থেকে ৬৪,৪৩০ টাকা। এ ছাড়া সরকারি নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ে শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরাও ফল প্রকাশের শর্তে আবেদন করতে পারবেন।

বয়সসীমা

২০২৬ সালের ১ জুলাই তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স নির্ধারণে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সনদ বিবেচনা করা হবে।

পরীক্ষার ধাপ

নিয়োগ পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে।

  • প্রিলিমিনারি (MCQ): ১০০ নম্বর। পাস নম্বর ৫০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
  • লিখিত পরীক্ষা: ১,০০০ নম্বর। গড়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
  • মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর। পাস নম্বর ৫০।

প্রিলিমিনারি পরীক্ষা অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের নির্ধারিত অনলাইন পোর্টালে BJSC Form-I পূরণ করে আবেদন করতে হবে।

  • আবেদন শুরু: ৬ আগস্ট ২০২৬, দুপুর ১২টা
  • আবেদনের শেষ সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
  • ফি পরিশোধের শেষ সময়: ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
  • আবেদন ফি: ১,২০০ টাকা (টেলিটকের মাধ্যমে পরিশোধযোগ্য)
আরও পড়ুনঃ  হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল হক ও মামুনকে

 

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST