PriyoKhobor-PNG
বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

এস আর নিরব
জুলাই ২৬, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ
| 29
Link Copied!

যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকায় অভিযান চালিয়ে শাহাদৎ হোসেন (৪১) নামে এক সন্দেহভাজন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্সের নেতৃত্বে একটি দল শংকরপুর চোপদারপাড়া এলাকার শাহাদৎ হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের সামনে উপুড় করে রাখা একটি প্লাস্টিকের ব্যারেলের নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদৎ হোসেন দাবি করেন, পিস্তলটি ভারত থেকে আনা হয়েছে। র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

র‌্যাব ৬ যশোরের কোম্পানী কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স জানান, শংকরপুর রেললাইনের পাশে শাহাদৎ হোসেনের একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। সেখানে গোপনে অস্ত্র তৈরি করা হতো কি না, সে বিষয়েও তদন্ত চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

আরও পড়ুনঃ  গাছ ব্যবসায়ীকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিল জনতা, মাদক মামলায় কারাগারে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST